• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

আমতলীতে ওষুধের দোকানে চুরি

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১৫:৩৭ অপরাহ্ণ
আমতলীতে ওষুধের দোকানে চুরি

আমতলী (বরগুনা) প্রতিনিধি॥

আমতলী উপজেলার গোজখালী বাজারের জসিমের ওষুধের দোকানে শুক্রবার গভীর রাতে চুরি সংগঠিত হয়েছে। চোর চক্র দোকানের অন্তত তিন লক্ষ টাকার ঔষধ নিয়ে গেছে।

জানাগেছে, উপজেলার গোজখালী বাজারে জসিম খলিফা দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করে আসছিল। শুক্রবার গভীর রাতে চোরচক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। পরে দোকানে থাকা সমুদয় ঔষধ নিয়ে যায়। পরে তারা ঔষধ নিয়ে বক্সগুলো খালের পাশে ফেলে রাখে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, চোর চক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। পরে দোকানের তিন লক্ষ টাকার ঔষধ নিয়ে গেছে। তিনি আরো বলেন, চোরেরা ওষুধের বক্সগুলো খালের পাশে ফেলে রেগে গেছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।