শামীম আহমেদ ॥
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার বিকেলে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের সংবর্ধনা শেষে তাদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, এডহক কমিটির সদস্য নিমাই চন্দ্র দাস প্রমুখ।
সূত্র মতে, উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক ও ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ নাসির ইকবাল, বাহাদুরপুর নিশিকান্ত গাইন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিত কুমার মধু, বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. মিজানুর রহমান। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যাপক সিরাজুস সালেকিন, আগৈলঝাড়া শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এসএম মনজুরুল আলম, একই স্কুলের কারিগরি শাখার শিক্ষক মো. আব্দুল জলিল ও আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন।