শামীম আহমেদ ॥
বরিশালের আগৈলঝাড়ায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে ফলদ বৃক্ষ মেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ। পরে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।