• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

অতন্দ্র প্রহরী এমপি শাওনের শান্তির নীড়ে নিরাপদ জনগন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২০, ২০২০, ১৫:৪৫ অপরাহ্ণ
অতন্দ্র প্রহরী এমপি শাওনের শান্তির নীড়ে নিরাপদ জনগন

আরশাদ মামুন, লালমোহন ॥ ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন নিজেই অতন্দ্র প্রহরীর ন্যায় নিজ এলাকার জনগনের বিপদাপদে পাশে থেকে প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছেন।

 

এক সময়ের অনুন্নত সন্ত্রাসের জনপদকে নিজের মেধা দক্ষতা প্রজ্ঞা আপ্রান প্রচেষ্টার সমন্বয়ে ডিজিটাল বাংলার উন্নয়নের রোল মডেল আসনে রুপান্তরের পাশাপাশি শান্তির নীড় হিসেবে পরিনত করেছেন লালমোহন তজুমুদ্দিন।

 

এখন আর এ জনপদের মানুষকে প্রতি মুহূর্তে আতংক নিয়ে বসবাস করতে হয় না। এ জনপদের আকাশে বাতাসে শেফালী রিতাদের কান্না এখন আর শোনা যায় না।

 

নেই কোন হিংসা প্রতিহিংসার রাজনীতি। ধর্ম বর্ন ধনী গরীবের ভেদাভেদহীন শান্তির নীড়ে বসবাস করছেন পাঁচ লক্ষ মানুষ। আর এমন অকল্পনীয়তাকে বাস্তবতায় রুপদানের সফল অধিনায়ক দানবীর এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

 

স্বাধীনতা পরবর্তী সময় থেকে ২০১০ সালের ২৪ এপ্রিল অবধি উন্নয়নহীন সন্ত্রাসের জনপদে বসবাস করেছেন মানুষ। ২০১০ সালের ২৪ এপ্রিল ভোটারদের নিরঙ্কুশ ভোট বিপ্লবে বিজয়ী হয়ে দায়িত্ব গ্রহন করেন টানা তৃতীয় মেয়াদে এমপি হিসেবে বিজয়ী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

 

নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শতভাগ অবিচল হয়ে কাজ শুরু করা এমপি শাওনের নিরলস কর্মগুন অব্যাহত রয়েছে।

 

সম্প্রতি করোনা ভাইরাসে বিশ্ব যখন আক্রান্ত এমনি সময়ে টানা তৃতীয় সপ্তাহেও নিজ এলাকার মানুষের পাশে থেকে আপ্রাণ সহযোগিতার সাথে সংকটময় পরিস্থিতি উত্তরনে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।