• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯, ১৭:৩৩ অপরাহ্ণ
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে জেলা পুলিশে বিভিন্ন কার্য বিবরনী তুলে ধরতে জেলা পুলিশ সুপারের ‌”মিট দ্যা প্রেস” সভা অনুষ্ঠিত।

বুধবার (১০ জুলাই) ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত “মিট দ্যা প্রেস” সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বক্তব্য রাখেন। এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত সাংবাদিকদের সাথে জেলায় কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে নিয়োগ সম্পন্ন, মাদক বিরোধী অবিযান, ইলেকশন, ওয়ারেন্ট এবং পুলিশের স্টিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা সহ উক্ত সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত “মিট দ্যা প্রেস” সভায় এম.এম. মাহমুদ হাসান, পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল, জনাব সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার, রাজাপুর সার্কেল ঝালকাঠি সহ প্রেস ও প্রিন্টং মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।