• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

মাদক ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে গৌরনদীর কোমলমতি খেলোয়ারদের শপথ বাক্য পাঠ

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯, ১৪:০২ অপরাহ্ণ
মাদক ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে গৌরনদীর কোমলমতি খেলোয়ারদের শপথ বাক্য পাঠ

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলার উদ্বোধণী অনুষ্ঠানে মাদক, দূর্নীতি ও বাল্যে বিয়ের বিরুদ্ধে কোমলমতি ফুটবল খেলোয়ারদেরকে শপথ বাক্যে পাঠ করানো হয়েছে।

রবিবার সকাল সাড়ে দশটায় গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শুরু আগে শপথ বাক্যে পাঠ করান গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। পরে টূর্নামেন্টের উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিলসহ অন্যান্যরা। প্রথম রাউন্ডের খেলায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার আটটি দল অংশগ্রহণ করে।