• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫, ১৬:০০ অপরাহ্ণ
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় আওয়ামীলীগের লকডাউন ঘোষিত কর্মমসূচীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার রাত সাড়ে ৭ টায় উপজেলা যুবদলের কার্যালয় হাজিরহাট বাজারে এই কর্মসচী পালন করে।

এই সময় বক্তরা, আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামীলীগ ও তাদের দোসরদের সকল কর্মসূচি মাঠে থেকে প্রতিহত করার ঘোষনা দেন।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকরাম কবির, সদস সচিব শাহেদুল ইসলাম শাহীন, হাজিরহাট ছাত্রদলের আহবায়ক রুবেল ও সদস্য সচিব সাব্বির সহ অন্যান্যরা।