• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়ায় কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির কমিটি গঠন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৯:১৯ অপরাহ্ণ
ভান্ডারিয়ায় কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির কমিটি গঠন

ভান্ডারিয়া প্রতিনিধি ॥ বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির ভাণ্ডারিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

এতে পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সিমা মেডিকেল হলের পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়াকে সভাপতি ও মেসার্স গৌতম মেডিকেল হলের পরিচালক মোঃ মনির হোসেন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে শুক্রবার ১৯ সদস্যের এ কমিটি অনুমোদন দেয় সংগঠনটির জেলা নেতৃবৃন্দ।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন- সহ সভাপতি সিহাব মেডিকেল হলের পরিচালক মোঃ আবুল হোসেন, তুষার মেডিকেল হলের পরিচালক আবু তাহের খোকন, পপুলার ফার্মিসির পরিচালক কোষাধক্ষ্য বিশ্বজিৎ বেপারী প্রমূখ।