• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

বেতাগী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের উপজেলা কমিটি গঠন

admin
প্রকাশিত জুলাই ২০, ২০১৯, ১২:০৯ অপরাহ্ণ
বেতাগী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের উপজেলা কমিটি গঠন

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥

বরগুনার বেতাগী উপজেলার গত ১৯ জুলাই বিকালে অবধূত আশ্রম প্রাঙ্গনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি পরেশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট দীমান কান্তি গুহ, সাবেক কাউন্সিলর প্রভাষক রমেন চন্দ্র দেবনাথ, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সঞ্জয় কুমার ও ননীগোপাল।

আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কমিটির গঠনতন্ত্র মোতাবেক সাবেক কাউন্সিলর সুমন গুহ’কে সভাপতি এবং রিপন কর্মকার’কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বেতাগী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন হয়।