• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ, বাল্যবিবাহ কে না বলি-পটুয়াখালীতে ক্যাম্পেইন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৯, ১৫:০৪ অপরাহ্ণ
বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ, বাল্যবিবাহ কে না বলি-পটুয়াখালীতে ক্যাম্পেইন

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালী উদ্দমি যুব সংসদের উদ্যেগে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজিখালী গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে আজ বাল্য বিবাহ প্রতিরোধক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ, বাল্যবিবাহকে না বলি- প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর থানার দায়িত্বরত ওসি মোস্তাফিজুর রহমান ছাত্রছাত্রীদের বাল্যবিবাহ এর কুফল সর্ম্পকে অবহিত করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১০৯ নম্বরে জরুরী যোগাযোগ করতে বলেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হাজীখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উদ্দমি যুব সংসদের সাধারন সম্পাদক জাহিদ হাসান সহ আরও কর্র্মীরা। পটুয়াখালী থানার ওসি উল্লেখ করেন বাল্যবিবাহ ঠেকাতে এলাকার স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সহায়তা নিতে পারবে ভুক্তভোগীরা এবং পুলিশকে তথ্য দিলেও তারা জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিবেন।

বিয়ের জন্য নারীর সর্বনিম্ম বয়স ১৮ এবং পুরুষের ২১ হতে হবে এবং উল্লেখিত বয়স হওয়ার আগেই বিয়ের ব্যবস্থা নিলে নারী পুরুষ উভয়কেই জরুরী যোগাযোগ করতে বলেন তিনি। এছাড়াও ক্যাম্পেইনে সকল ছাত্রছাত্রীদের মাঝে বাল্যবিবাহ এর কুফল সম্পর্কিত লিফলেট বিবতরন করেন সংগঠনের কর্মীরা।

সদর থানার ওসি আরও উল্লেখ করেন বতর্মানে বাল্যবিবাহ ব্যাপক হরে বৃদ্ধি পাচ্ছে। পটুয়াখালী প্রশাসন এ ব্যাপারে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে।

ছাত্রছাত্রীদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিত হতে বলেন এবং স্ব -উদ্যেগে অথবা কোন ব্যাক্তির মাধ্যমে কোথাও কোন বাল্যবিবাহ ঘটলে পটুয়াখালী প্রশাসনকে জানাতে বলেছেন তিনি।