• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জে ইউপি উপ-নির্বাচনের ৪ জনের মনোনয়নপত্র দাখিল

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯, ১৯:৫৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ইউপি উপ-নির্বাচনের ৪ জনের মনোনয়নপত্র দাখিল

????????????????????????????????????

বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উপ-নির্বাচনের ৪ জনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা যায়, গত ১৪ জানুয়ারী ২০১৯ ইং ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। ১৯ জানুয়ারী থেকে ওই পদটি শূন্য পরে থাকার কারণে ২৫ জুলাই নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন ।

গারুড়িয়ার শূন্যপদটিতে এবারে পুর্ন করার জন্য ফিরোজ আহম্মেদ রনি, রফিকুল ইসলাম, আব্দুল সত্তার খান ও মো. ফাইজুল হক ৪ জনে মনোনয়নপত্র দাখিল করেছে। আগামী ২৫ জুলাই গারুড়িয়ার ৪ নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।