• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯, ১৭:২৪ অপরাহ্ণ
বরিশালে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

শামীম আহমেদ ॥ শিশু ধর্ষনের দায়ে বরিশালে রফিবুল ইসলাম (২২) নামকএক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আজ সোমবার এ রায় দিয়েছেন। ধর্ষন ঘটনার ১০ বছর পর এই মামলার রায় দেয়া হল।

দন্ডিত রফিকুল ইসলাম মুলাদী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। সে পলাতক থাকায় তার অনুপস্তিতে আদালত রায় দিয়েছেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ ডিসেম্বর বেলা ১২টার দিকে ১০ বছরের একটি শিশু ধর্ষন করে দন্ডিত রফিকুল। শিশুটি রফিকুলের প্রতিবেশী। তাকে ফুসলিয়ে বাগানে নিয়ে ধর্ষন করা হয়। পরে শিশুটি বাড়িতে ফিরে অভিবাবকদের জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা মুলাদী থানার তৎকালীন উপ পরিদর্শক জহিরুল ইসলাম রফিকুলকে একমাত্র অভিযুক্ত করে ২০১০ সালের২৩ জানুয়ারী মামলার চার্জসীট দেন। ৭ জনের স্বাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় রফিকুলকে উল্লেখিত দন্ডাদেশ দেয়া হয়েছে।