• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ নেতাকর্মীদের ঢল

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ১৬:৩৯ অপরাহ্ণ
বরিশালে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক ॥

দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির বরিশাল বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সমাবেশ শুরু হয়।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপস্থিত আছেন, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, জয়লান আবেদিন, মেজর(অবঃ) হাফিজ উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন সহ বরিশাল বিভাগের নেতৃবৃন্দ।

আর সমাবেশকে ঘিরে নগরজুরে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বিশৃংঙ্খলা এড়াতে।