• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিভাগীয় সমাবেশ আগামীকাল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৮:৫৮ অপরাহ্ণ
বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিভাগীয় সমাবেশ আগামীকাল

বিডি ক্রাইম ডেস্ক ॥ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে সমাবেশের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় শাখার আয়োজনে নগরীর ফজলুল হক এভিনিউতে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক এম.হাছিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

সমাবেশে বক্তৃতা করবেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।