• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৩:১৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

বিডি ক্রাইম ডেস্ক ॥ জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনূর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) উপলক্ষে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

এসময় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানায়, আগামী ১৭ সেপ্টেম্বর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে খেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী। আগামী ২২ সেপ্টেম্বর পর্যস্ত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে এ খেলা চলবে।

২২ সেপ্টেম্বর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল আলম সহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।