• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা

admin
প্রকাশিত জুন ১৮, ২০১৯, ০৯:৩১ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা

পটুয়াখালী প্রতিনিধি ॥ জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নাজরিন আক্তার স্বর্ণা নামে এক নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

পটুয়াখালী নারী ও নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নিতাই চন্দ্রের আদালতে মামলাটি দায়ের করা হয়। তবে আদালত মামলাটি গ্রহণ করলে এখনও কোনো আদেশ দেননি।

১০ম জাতীয় সংসদে এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি কুয়াকাটায় হোটেল মোটেল ব্যবসা পরিচালনা করছেন।