চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রী কলেজে এইচ এসসি পরীক্ষায় শতকরা ৯৮.২৮ভাগ পাশ করেছেন। ফলাফলের দিক থেকে ভোলা জেলা শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ এম এ মাজেদ বলেন, আমাদের কলেজে ২০১৯সালের এইচ এসসি পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও বানিজ্য বিভাগে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১২৯জনের মধ্যে ১২৬জন পাশ করেছে। পাশের হার রয়েছে ৯৮,২৮জন। এ কলেজের ভাল ফলাফল করায় সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকদেরকে অভিনন্দন জানিয়েছেন কলেজ শিক্ষক কর্মচারীগন।