• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯, ২২:২৯ অপরাহ্ণ
কলাপাড়ায় পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

তানজিল জামান জয়,কলাপাড়া ।। কলাপাড়ায় পলিথিন রেখে ব্যবসা পরিচালনার দায়ে গতকাল সোমবার বেলা ১১ টার সময় পৌরশহরের সুতাপট্রি এলাকার পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাশ পরিবেশ সংরক্ষন আইনে তাদের এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলো রবিউল ইসলাম ১০ হাজার টাকা,কবির মৃধা ৩ হাজার টাকা, স্বপন মোল্লা ২ হাজার টাকা,মো.শফিক ২ হাজার টাকা ও মো.শাহআলম ৫০০ টাকা।