• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ১৯:০৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ, মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়।

সম্মিলিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্ষদ বরিশালের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সামাজিক প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, সচেতন নাগরিক কমিটি সনাক, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন।

আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর নারী দিবসে একটি নতুন প্রত্যাশা পূরণের আশা থাকে। কিন্তু তা পুরন হয় না। সকলের প্রত্যাশা নারী নির্যাতন, নিপীড়ন, নারীরর নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা হচ্ছে না। বর্তমান সরকারে কাছে নারী দিবস থেকে নারীর অধিকার নিশ্চিত, ও নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রবীণ নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, পিডিও’র নির্বাহী পরিচালক রনজিৎ দত্ত, ব্লাস্টের বরিশালের কো-অর্ডিনেটর সাহিদা তালুকদার, নাগরিক উদ্যোগের জেলা সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, বিএনডিএন সভাপতি আনোয়ার জাহিদ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্ত্তী, অধ্যাপিকা টুনু রানী কর্মকার সহ আরো অনেকে।

পরে নগরীতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।