• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আধাঘন্টার সহকারী কমিশনার হলেন কিশোরী মৈথিলী

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ১৮:৪৭ অপরাহ্ণ
আধাঘন্টার সহকারী কমিশনার হলেন কিশোরী মৈথিলী

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

জাকির হোসেন, আমতলী॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আধাঘন্টার জন্য আমতলী উপজেলা সহকারী কমিশনার হলো স্কুল ছাত্রী।

প্রতিকী দায়িত্ব নিয়েই সে উপজেলাকে নারীবান্ধব করতে এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন।

রবিবার সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে আমতলী উপজেলা সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল ইসলাম দশম শ্রেণির শিক্ষার্থী মৈথিলী দাস অধরার কাছে আধাঘন্টার জন্য দায়িত্ব হস্তান্তর করেন।

পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মৈথীলী দাস অধরা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় তিনি নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিপত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন নাহার বেগম।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কনিজ ফাতেমা, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আনছার বিডিপি কর্মকর্তা অভিজিৎ সাহা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমিউনিটি বেইজড ডেভেলপমেন্ট প্রজেক্ট-সিবিডিপির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মিরাজ, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আধাঘন্টার জন্য সহকারী কমিশনারের প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেন, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচানায় অগ্রনী ভূমিকা পালন করবে। এ জন্য পরিবার ও সমাজকে দায়িত্ব নিতে হবে।