ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে জেলা পুলিশে বিভিন্ন কার্য বিবরনী তুলে ধরতে জেলা পুলিশ সুপারের ”মিট দ্যা প্রেস” সভা অনুষ্ঠিত।
বুধবার (১০ জুলাই) ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত “মিট দ্যা প্রেস” সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বক্তব্য রাখেন। এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত সাংবাদিকদের সাথে জেলায় কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে নিয়োগ সম্পন্ন, মাদক বিরোধী অবিযান, ইলেকশন, ওয়ারেন্ট এবং পুলিশের স্টিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা সহ উক্ত সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত “মিট দ্যা প্রেস” সভায় এম.এম. মাহমুদ হাসান, পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল, জনাব সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার, রাজাপুর সার্কেল ঝালকাঠি সহ প্রেস ও প্রিন্টং মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।