• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়া থানা পুলিশের গণসচেতনতা মূলক র‌্যালী

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ১৬:৩৫ অপরাহ্ণ
ভান্ডারিয়া থানা পুলিশের গণসচেতনতা মূলক র‌্যালী

পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে না নেয়া সংক্রান্ত একটি গনসচেতনতামূলক র‌্যালী বের করে। পরে স্থানীয় মজিদা বেগম মহিলা কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানা কর্মকর্তা ইনচার্জ এস,এম মাকসুদুর রহমান, মজিদা বেগম মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সামসুল আলম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক আসিকুল ইসলাম মো. মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার প্রমূখ।

পরে পথচারীদের মাঝে এ সম্পর্কিত লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।