• ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়া উপজেলা আ’লীগের সভাপতির ৮ম মৃত্যু বার্ষিকী পালনে কর্মসূচি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৯, ২০:১৫ অপরাহ্ণ
বানারীপাড়া উপজেলা আ’লীগের সভাপতির ৮ম মৃত্যু বার্ষিকী পালনে কর্মসূচি

মো. সুজন মোল্লা,বানারীপাড়া ॥

১৮ সেপ্টেম্বর বুধবার বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন,বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির স্যারের ৮ম মৃত্যুবার্ষিকী।

প্রয়াত এ নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধার সকাল ৯টায় উপজেলা,পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তার কবরে পুষ্পার্ঘ অর্পন,ফাতেহাপাঠ এবং আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ফার্মগেট গ্যাষ্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির স্যার ইন্তেকাল করেন।