রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বানারীপাড়ায় উপজেলা মাসিক সাধারণ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা.নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,
কৃষি কর্মকর্তা কৃষিবিদ অলিউল আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম কবির হাসান,প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্র নাগ,ওসি খলিলুর রহমান,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী নিজাম উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহজাদী আক্তার সুমনা,
সমবায় কর্মকর্তা আফসানা শাখী, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন,যুব উন্নয়ন কর্মকর্তা শাহনাজ আকতার,পল্লী বিদ্যুতের এজিএম এস এম শাকিল,
বন কর্মকর্তা মাহমুদুল হাসান,তথ্যসেবা কর্মকর্তা ফয়জুননেসা খানম,বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার,ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,
খিজির সরদার,জিয়াউল হক মিন্টু,মাইনুল হাসান মোহাম্মদ,শহিদুল ইসলাম,আ.মন্নান মৃধা ও সাইফুল ইসলাম শান্ত,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাকির হোসেন,বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আবু বকার সিদ্দিক পৌর কাউন্সিলর প্রভাষক এমাম হোসেন,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।