• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বরিশাল নগরীতে জব ফেয়ার অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯, ২০:২০ অপরাহ্ণ
বরিশাল নগরীতে জব  ফেয়ার অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥

যুব সদস্যদের বিভিন্ন চাকরীদাতা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক তৈরী করার উদ্দেশ্য নিয়ে বরিশালে একদিনের জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ আগস্ট সোমবার সকাল ১০টায় একশন এইড’র সহায়তায় প্রান্তজন’র সিড ইয়ুথ প্রকল্পের আওতায় অশ্বিনী কুমার টাউন হলে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

প্রান্তজনের নির্বাহী পরিচালক এস.এম. শাহাজাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, ম্যাপ’র নির্বাহী পরিচালক শুভংকর চক্রবতী, রান’র নির্বাহী পরিচালক রফিকুল আলম, এলটিএন’র নির্বাহী মাহমুদা বেগম, একশন এইড’র প্রতিনিধি শাহিনুর ইসলাম সুজন।

ফেয়ারে ১০টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বেঙ্গল বিস্কুট লিমিটেড, ব্রাক আইটি ট্রেনিং সেন্টার, বরিশাল ইউসেফ ট্রেনিং স্কুল, এনআরবি জব লিমিটেড, সামথ্য প্রকল্প, সমতা ইলেকট্রিক প্রোডাক্ট, জেআইবি এগ্রো ফুড, কেমিস্ট ফুড এন্ড বেভারেজ, অমৃত কনজুমার ফুড প্রোডাক্ট লিমিটেড অন্যতম।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এনভিএস’র নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সিডিপি’র বিভাগীয় সমন্বয়কারী সৈয়দ জিয়াউল আহসান বাবু প্রমূখ।