• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে ৬ জুয়ারি আটক

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ০২:১৭ পূর্বাহ্ণ
বরিশালে ৬ জুয়ারি আটক

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর লঞ্চঘাট থেকে ৬ জুয়ারীকে আটক করেছে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার রাত আনুমানিক ১১টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এদের আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২হাজার টাকা।

সহকারী পুলিশ কমিশনার(এসি কোতয়ালী) রাসেল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে লঞ্চঘাট এলাকার ১ তলা বিশিষ্ট বিসমিল্লাহ এক্সপ্রেস লঞ্চ থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- চৈতন্য (২৮) কালাম (৪৮) মজিবর (৪০) গোপাল (৩৫) রাজ ও নয়ন।

আটককৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার(এসি কোতয়ালী) রাসেল আহম্মেদ।