পটুয়াখালী প্রতিনিধি ॥ মনিরুল ইসলাম নামে পুলিশের এক সদস্য পিতার হত্যকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
আজ বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে পরিবারের সদস্যদের নিয়ে তিনি এ সংবাদ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম জানান,জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার বাবাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হলেও বাউফল থানা পুলিশ অজ্ঞাত কারনে তার বাবার হত্যাকারীদের গ্রেফতার করছে না।
একজন পুলিশ সদস্যের প্রতি আরেকজন পুলিশের যে সহমর্মিতা থাকা প্রয়োজন তা নেই উল্লেখ করে তিনি তার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
উল্লেখ্য গত ২৪ আগস্ট তার বাবা নুরুল ইসলামকে কুপিয়ে আহত করা হলে পহেলা সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।