• ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টে ২ ব্যক্তির মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯, ২০:৫২ অপরাহ্ণ
নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টে ২ ব্যক্তির মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতা রায়হান হোসেন বিপ্লব খান ও রাজমিস্ত্রি মো. মিলন হোসেনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে মগড় ইউনিয়ন শ্রীরামপুর গ্রামের খাওখিড় এলাকার নিজবাড়িতে বিদ্যুতের তাঁরে জড়িয়ে রায়হান হোসেন বিপ্লব খান এবং সকালে উপজেলার শহরের টিঅ্যান্ডটি রোডের একটি ভবনের ছাদে বিদ্যুতের তাঁরে জড়িয়ে রাজমিস্ত্রী. মিলন হোসেনের মৃত্যুর এ পৃথক ঘটনা ঘটে।

নিহত বিপ্লব মগড় ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও শ্রীরামপুর গ্রামের ননী খানের ছেলে এবং রাজমিস্ত্রী. মিলন হোসেন উপজেলার সূর্য্যপাশা গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

মিলনের বাবা আলমগীর হোসেন জানান, মিলন সকালে ভবনের ছাদে কাজ করার সময় তার হাতের লোহার রড বিদ্যুতের তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দু’জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি তদন্ত হালিম তালুকদার জানান, রায়হান নিজবাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মৃত্যুর বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি, তবে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।