• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

তিন স্বামীর সঙ্গে বিরোধ চলছিল লাকির

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৮:৫৬ অপরাহ্ণ
তিন স্বামীর সঙ্গে বিরোধ চলছিল লাকির

 

খুলনার রূপসা উপজেলায় লাকি খাতুন (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার তৃতীয় স্বামী ফুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার দক্ষিণ নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের আনসার মোল্লার মেয়ে।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নিহত নারীর তিন জন স্বামী ছিলেন। তিনি এক স্বামী বাদে অন্য স্বামীর সঙ্গে ঘর সংসার করতেন। এ নিয়ে তিন স্বামী ও নারীর মধ্যে পারিবারিক কলহ বিবাদ ছিল। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা তার তৃতীয় স্বামী ফুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি