• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে দ্বিতীয় বিবাহের লিখিত না দেয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম

admin
প্রকাশিত জুলাই ২০, ২০১৯, ১২:২৯ অপরাহ্ণ
চরফ্যাশনে দ্বিতীয় বিবাহের লিখিত না দেয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন উপজেলার চরনাজিম উদ্দিন গ্রামের স্বামী সোহেল ২য় বিবাহের লিখিত না দেয়ায় স্ত্রী লিমা(২১) কুপিয়ে জখম করেছে। তার শরীরে ১৯ সিলাই করা হয়েছে বলে চরফ্যাশন হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টা স্বামী সোহেল সাদা কাগজে নিয়ে স্ত্রী লিমাকে দ্বিতীয় বিবাহের অনুমোতি হিসাবে স্বাক্ষর দিতে বলে। স্ত্রী লিমা স্বাক্ষর দিতে রাজি না হওয়া ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতারি কুপিয়েছে। অজ্ঞান অবস্থায় তাকে আত্মীয় স্বজনগন হাসপাতালে ভর্তি করেছে। আহত লিমার পিতা জামাল উদ্দিন বলেন, আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। পাশ্ববর্তী লোকজন না থাকলে তাকে মেরে ফেলত। এ ব্যপারে চরফ্যাশন থানায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য চরনাজিম উদ্দিন গ্রামের আঃ কাদের দেওয়ানের ছেলে সোহেলের সাথে ৪ বছর পূর্বে পাশ্ববর্তী ইউনিয়নের এওয়াজপুর গ্রামের জামাল উদ্দিনের কন্যার লিমার সাথে ২লাখ টাকা দেন মহরে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বান্ধনে আবদ্ধ হয়।