• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উপলক্ষে ৬দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৯:১৮ অপরাহ্ণ
গৌরনদীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উপলক্ষে ৬দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

আরিফিন রিয়াদ, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ঐতিহ্যবাহী হরগোবিন্দ সাধুর আশ্রামে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৮৯তম আবির্ভাব উপলক্ষে ৬দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান বুধবার রাতে সম্পন্ন হয়েছে।

মন্দির পলিচালনা কমিটির সাধারন সম্পাদক সমীর সরকার জানান, গত শুক্রবার থেকে পূজা অর্চনা, যজ্ঞ, আরতি, গীতাপাঠ, ভোগরাত ভাগবদ পাঠ ও বাউল সংঙ্গীত পরিবেশন করা হয়।

বেরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে বহু নারী ও পুরুষ ভক্তবৃন্দ অনুষ্টানে উপস্থিত হন। সমাপনী অনুষ্টান উপলক্ষে মন্দির আঙ্গিনায় এক ধর্মীয় আলোচনা সভা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ননী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন টরকী বন্দর শ্রীশ্রী রাধাগোবিন্দ্র মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমর কৃষ্ণ রায়, সহ-সভাপতি শিশির কুমার কুন্ড, শেখর দত্ত বনিক, সাধারন সম্পাদক সমীর সরকার, সহ-সম্পাদক ভিাষ মন্ডল, কেশব সাহা প্রমুখ।

শেষে বিশিষ্ট বাউল শিল্পী রথিন মিত্র (যশোর-মাগুড়া) মনোজ্ঞ ধর্মীয় সংগীত পরিবেশন করেন।