• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় খেঁজুরের বীজ রোপন

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯, ১৭:০২ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় খেঁজুরের বীজ রোপন

বরিশালের আগৈলঝাড়ায় বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় খেজুরের বীজ রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়নের উদ্যেগে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাসের ফুল্ল¬শ্রী নামক স্থানে এই কর্মসুচীর উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্বা আবদুর রইচ সেরনিয়াবাত।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা বনবিভাগের কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, উপজেলা স্যানেটারী ইনেপ্টের সুকলাল শিকদার, শিক্ষক মোস্তাফিজুর রহমান।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সড়কে একলক্ষ খেঁজুরের বীজ রোপন করা হবে।