• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

হিজলায় বাল্যবিয়ের মাসুল ত্রিশ হাজার টাকা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ২১:৪৪ অপরাহ্ণ
হিজলায় বাল্যবিয়ের মাসুল ত্রিশ হাজার টাকা

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশাল জেলার হিজলা উপজেলায় বাল্যবিবাহের সংবাদ প্রাপ্তির সাথে সাথে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন।এসময় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র জানায়, আজ বিকেল ০৫ টায় হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সামনে সরদার বাড়িতে বাল্যবিবাহের সংবাদ প্রাপ্তির সাথে সাথে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট চলাকালীন প্রমাণিত হয় যে, গত বুধবার মুলাদী বাজারে এ বিবাহ রেজিস্ট্রি করা হয়েছে কিন্তু বর অপ্রাপ্ত বয়স্ক। জাল কাগজপত্র ব্যবহার করে এ বিবাহ সম্পন্ন হয়েছে। উক্ত বেআইনী কর্মকাণ্ডের দায় বরের পিতা ও বর স্বেচ্ছায় স্বীকার করায় এবং কণের মামা এ বিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ৭(১) ও ৮ অনুযায়ী প্রত্যেককে ১০০০০ টাকা করে মোট ৩০০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম জানান, বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাল্যবিবাহ নিরোধ আইনের মোবাইল কোর্টে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল হিজলা থানার পুলিশ ফোর্স।