• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সৌদি রাজপ্রাসাদে হচ্ছে বিশাল গোপন কারাগার!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৭:২৮ অপরাহ্ণ
সৌদি রাজপ্রাসাদে হচ্ছে বিশাল গোপন কারাগার!

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবে যুবরাজ সালমানের বিরোধীদের আটকে রাখতে রাজপ্রাসাদের মধ্যেই বিশাল কারাগার নির্মাণ করা হচ্ছে। ১০ তলা বিশিষ্ট এই কারাগারে অন্ধকার কুঠরিও থাকছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) আরবি নিউজ ওয়েবসাইট আল-আহদ আল-জাদিদের বরাত দিয়ে ফার্স নিউজ এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, আল-সালাম রাজপ্রাসাদেই এ গোপন কারাগার তৈরি করা হচ্ছে। কারাগারটি হবে ১০ তলাবিশিষ্ট। এতে নির্জন কক্ষ ছাড়াও বেশকিছু সম্পূর্ণ অন্ধকার কক্ষ থাকবে।

গোপন এই কারাগারে আটকদের কী শাস্তি দেয়া হবে বা তাদের সঙ্গে আচারণ করা তার পুরো বিষয়টি স্বয়ং যুবরাজ সালমান তদারকি করবেন।

২০১৭ সালের নভেম্বরে সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করার পর আটক শতাধিক ব্যক্তিকে রিৎজ-কার্লটন হোটেলে রাখায় বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়।

আরব মিডিয়াটি ওই প্রতিবেদনে আরও বলেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে গোপন কারাগার বানানো হচ্ছে। দুর্নীতি দমন অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে অনেক ধনাঢ্য ব্যক্তি এখনো কারাবন্দি রয়েছেন।