শামীম আহমেদ ॥
বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, শেখ হাসিনা ভালই করেই জানতেন খালেদা জিয়া বাহিরে থাকলে তারা রাতের বেলার ভোট দিয়ে এদেশের ক্ষমতায় এক মুহুর্তে থাকতে পারবে না বলেই মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রীকে জেলে পাঠিয়ে নকল ভোটের মাধ্যমে সরকার গঠন করেছে।
আজ প্রশাসনিক কর্মকর্তারা সরকারের কাছে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন দাবী আদায়ের প্রস্তাবনা করছেন কারণ এই অবৈধ সরকারকে রাতের ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আজ সরকার তাদের হাথে জিম্মি হয়ে আছে।
তিনি আরো বলেন,আজ আওয়ামী সরকারের রাজনীতি তাদের দলের হাতে নেই আছে প্রশাসনের হাতে কারণ তারা ভোটারদের বাসা-বাড়ি কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে সরকারকে অনেক কিছুই দিয়েছে।
আওয়ামীলীগ নেতারা রাতের বেলায় বিএনপি নেতাদের খুজে পায় নাই বিএনপি কি রাতের ব্যালট দিয়ে এদেশে সরকার গঠন করেছে তাদের মত।
সরোয়ার আরো বলেন আজ রাতের সরকার সঠিকভাবে দেশ নিয়ন্ত্রন করতে না পারার কারনেই বাজারের গ্যাস থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্বি পেয়েছে পারছে তার নিয়ন্ত্রন করতে।
তাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও এদেশের গনতন্ত্র উদ্বারের মাধ্যমে দেশের মানুষের মুক্তি দেওয়ার লক্ষে বরিশাল থেকে সরকার পতনের ঘোষনা করেন সরোয়ার।
এরই ধারাবাহিকতায় বিএনপি সহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্বভাবে সমাবেশ সফল করার পাশাপাশি আন্দোলন-সংগ্রামের জন্য মাঠে কাজ করার আহবান জানান।
আজ মঙ্গলবার (১৬ই জুলাই) সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।
প্রতিহিংসার বিচারে বন্দী বিএনপি চেয়ারপারর্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা নিঃশর্ত মুক্তির দাবীতে ১৮ই জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে উত্তর জেলা বিএনপির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি ও সাবেক (এমপি) মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে প্রস্ততি সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক (এমপি) এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিএম কলেজ সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু,বরিশাল মহানগর বিএনপি (ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া।
পরে উত্তর জেলা বিএনপি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মুলাদী উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার খান, মুলাদী উপজেলা সম্পাদক আসাদ মাহমুদ, যুগ্ম সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম দিপু, হিজলা উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আঃ গফফার তালুকদার,মুলাদী পৌর বিএনপি সভাপতি আঃ রব খান,আগৈলঝাড়া উপজেলা বিএনপি সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন লাল্টু,বরিশাল উত্তর জেলা বিএনপি মহিলা দল সম্পাদক শায়লা শারমিন মিমু, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু,মুলাদী যুবদল সাংগঠনিক সম্পাদক সাহে আলম হাওলাদার,আসাদুজ্জামান খান সজল ও সোহানুর রহমান সোহাগ। প্রস্তুতি সভা অনুষ্ঠান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন।
সরোয়ার আওয়ামীলীগ নেতাদের বলেন দেশের জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে স্বাধীনতা থাকে না সেকথা তাদের মনে রাখতে হবে।