মঠবাড়িয়া প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার বাড়িসহ এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মুক্তিযোদ্ধা সাঈদুর রহমানের ও পশ্চিম মিঠাখালী গ্রামের ব্যবসায়ী জাহিদ হোসেন হাওলাদার এবং একই গ্রামের জালাল জমাদ্দারের বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীরা জানান, মুখোশধারী সংঙ্গবদ্ধ ডাকাতদল গভীর রাতে সিদঁ কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে মুক্তিযোদ্ধা সাঈদুর রহমানের বাড়ি থেকে নগদ লক্ষাধিক টাকা, ১০ ভরি স্বর্ণ, ৪টি মোবাইল সেট ও জালাল জমাদ্দারের ঘরে প্রবেশ করে ডাকাতরা একই ভাবে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১১‘শ টাকা, ৩টি টর্চ লাইট, ৩ টি মোবাইল সেট ও দুই ভরি স্বর্ণ নিয়ে যায়। এবং ব্যবসায়ী জাহিদ হোসেনের পাকা বাড়ির বাউন্ডারী দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে স্টীল গেটের তালা, কেচি গেটের তালা ভেঙে ডাকাত দল ভবনে প্রবেশ করার চেষ্টা করলে পরিবারের লোকজন ডাক-চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এটা ডাকাতি বলা যাবেনা সিদ কেঁটে ঘরে ঢুকে মালামাল নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।