স্বপন কুমার ঢালী , বেতাগী (বরগুনা) সংবাদদাতাঃ ‘মৎস সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেতাগীতে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলববার (২৩ জুলাই) সকাল ১২টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।
বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম,
বেতাগী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিঞা, বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব শুক্কুর, বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওযয়াব হোসেন নয়ন , বেতাগী প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, ইতালি বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন।
এসময় সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের লিফগণ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত অতিথি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।