নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার বাকেরগঞ্জের দাঁড়িয়ালে বিএনপির গণসংযোগ করেন। দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্জ্ব ইসতিয়াক আহমেদ মাসুদ হাওলাদারের নেতৃত্ব ইউনিয়নের উত্তমপুর, বালিয়ারহাট, সিদ্দিক বাজার, কামারখালিসহ বিভিন্ন এলাকায় ধানেরশীষের পক্ষে ভোট চান। এ সময় হাজারো নেতাকর্মীর ঢল নামে, গণসংযোগ শেষে এক পথ সভায় মাসুদ আহমেদ হাওলাদার বলেন আসন্ন ৩০ তারিখে বাকেরগঞ্জ আসনে আবুল হোসেন খানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা বিপুল ভোটে জয়ী করবো। গণসংযোগে ইউনিয়ন বিএনপির ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।