• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বাউফলে ছেলেধরা গুজবরোধে সচেতনামূলক সভা

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ১৮:২০ অপরাহ্ণ
বাউফলে ছেলেধরা গুজবরোধে সচেতনামূলক সভা

পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছেলেধরা গুজবরোধে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার বেলা ১১ ঘটিকায় নাজিরপুর ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহববুব আলম এর সভাপতিত্বে সভায় গুজবরোধে ও গুজবে বিভ্রান্ত না হতে শিক্ষার্থীদের প্রতি বক্তব্য রাখেন, বাউফল থানার ওসি (তদন্ত) মাকসুদুর রহমান মুরাদ।

তিনি বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে, এটি একটি গুজব। কেউ গুজবে কান দেবেন না। কেউ এ ধরনের গুজব ছড়ালে বা অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে ৯৯৯ অথবা আমাদেরকে জানাবেন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মনে রাখবেন কাউকে শারীরিক ভাবে নির্যাতন করা একটি ফৌজদারী অপরাধ।