• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশাল সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ১৮:০৪ অপরাহ্ণ
বরিশাল সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বিডি ক্রাইম ডেস্ক,বরিশাল॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় সোমবার (২ মার্চ) বিকেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নারী ও এক পুরুষ নিহত এবং তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, নাভানা গ্রুপের ওষুধ বহনকারী পিকাপভ্যানের সাথে একটি যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।