• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশাল বোর্ডে শীর্ষে ভোলা, শেষে পটুয়াখালী

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৮, ২০২৩, ১৪:৩০ অপরাহ্ণ
বরিশাল বোর্ডে শীর্ষে ভোলা, শেষে পটুয়াখালী

????????????????????????????????????

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারের দিক থেকে গতবারের মতো এবারও ভোলা জেলা সবার শীর্ষে রয়েছে। আর বিভাগের সবার শেষে পটুয়াখালী জেলা।

শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর গড় পাসের হারে ভোলা জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাসের হার ৯১ দশমিক ০৪ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা ঝালকাঠি জেলায় পাসের হার ৯১ দশমিক ০১ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জেলায় পাসের হার ৯০ দশমিক ৮৩ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা পিরোজপুর জেলায় পাসের হার ৮৯ দশমিক ৩১ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা বরগুনা জেলায় পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ ও ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলায় পাসের হার ৮৯ দশমিক ০৫ শতাংশ।

অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৫ হাজার ৪৬২ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৬২৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৫ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে বরিশাল বোর্ডে এবার কেউ পাস করেনি এমন কোনো বিদ্যালয় নেই।