• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২০, ২০২৩, ১৬:১০ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

রোববার (২০ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘ওবিই কারিকুলাম ডিজাইন ও রিভিউ’ বিষয়ের ওপর আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তাজিজুর রহমান।

তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে প্রশিক্ষণ ও ওয়ার্কশপ পরিচালনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য অধ্যাপক ড. এস এম কবীর।

তিন দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। আগামী ২২ আগস্ট এ কর্মশালা শেষ হবে।