• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১৫ দিন

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৪, ২০২৩, ১৩:৫২ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১৫ দিন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকবে। আগামী ২২ জুন বৃহস্পতিবার শুরু হয়ে ছুটি চলবে আগামী ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত।

মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা ছুটি উপলক্ষে আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৫ জুন থেকে ৬ জুলাই ২০২৩ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য , বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সিকিউরিটি শাখাসহ অন্যান্য জরুরি সেবা বলবৎ থাকবে।