• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৯ ডেঙ্গু রোগী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৮:৩৪ অপরাহ্ণ
বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৯ ডেঙ্গু রোগী

বিডি ক্রাইম ডেস্ক ॥ গত ২৪ ঘন্টায় শেবাচিম সহ অন্য হাসপাতালে মোট ৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

এদের মধ্যে ১৪ জন ‍পুরুষ, ১৭ জন নারী, শিশু নেই। গত ২৪ ঘন্টায় ৪৩ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

গত ১৬ জুলাই থেকে আজ শুক্রবার পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২৭৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

এদের ২৩১৬ জন রোগী হাসপাতাল থেকে বিদায়, ৯৯ চিকিৎসাধীন, ৩৫৬ জন আউটডোর থেকে চিকিৎসা নিয়েছে এবং ৯ জন রোগী মৃত্যু বরণ করেছে ।