নিজস্ব প্রতিবেদক॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ তোলা প্রিয়া সাহা সহ প্ররোচণা প্রদানকারীদেরকে রাষ্ট্রদ্রোহীতার দায়ে শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, দেশাদ্রোহী ও চরম সাম্প্রদায়িক আচরণ করা এদেশের রাষ্ট্রদ্রোহীদের অনুচর প্রিয়া সাহাকে বাংলাদেশের জমিনে পা রাখতে দেওয়া হবে না।
আজ ২১ জুলাই’ রবিবার বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন, বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর অশ্বিণী কুমার টাউন হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন পীর সাহেব চরমোনাই।
তিনি বলেন, হিন্দু ধর্মের অনুসারী প্রিয়া সাহা বিশ্ব মোড়ল ও ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেছেন। দেশের ভাবমূর্তি ক্ষুনড়ব করে এই নারী বাংলাদেশে থাকার অধিকার হারিয়েছেন। তাই আমেরিকা থেকে ফেরার পথে বাংলাদেশ এয়ারপোর্টে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
এই নারী ডোনাল্ড ট্রাম্পের কাছে যা বলেছেন তা তার একার বক্তব্য নয় বরং রাষ্ট্রবিরোধী কিছু দালাল ও দোসরদের শেখানো বক্তব্য সে মুখপাত্র হিসেবে সেখানে উপস্থাপন করেছে। তাই তদন্তের মাধ্যমে এই কুচμে জড়িত প্রিয়া সাহা ও তার সহযোগীদের বিচারের আওতায় আনা না হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
তিনি আরও বলেন, ভারতে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী কর্তৃক ইতিহাসের জঘন্য হত্যাযজ্ঞ, নির্যাতন চালিয়ে নিজেদেরকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে। এই ভয়াবহ হত্যাযজ্ঞ বিশ্বমানব তাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। জাতিসংঘ ও ওআইসি রহস্যজনকভাবে এ ব্যাপারে নিরব দর্শকের ভুমিকা পালন করছে। আমরা আমাদের পাশ্ববর্তী মুসলমান ভাইদের বুকের তাজা রক্ত দেখে চুপ করে বসে থাকতে পারিনা। তাই আগামী ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমূখে অনুষ্ঠিতব্য গণমিছিল ও স্মারকলিপি কর্মসূচি গ্রহণ করেছি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। তিনি বলেন, ভারতের উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী গ্রুপ কর্তৃক নিরস্ত্র নিরীহ ভারতীয় মুসলমানদের হত্যা, নির্যাতন ও হয়রানীর ঘটনা যখন বিশ্ব মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। সেই সময় আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ‘ইসকন’ নামক হিন্দুত্বাবাদী উগ্র সংগঠন চট্টগ্রামে স্কুলের কোমলমতি মুসলিম শিশুদেরকে দেবতার নামে উৎসর্গিত প্রসাদ খাওয়ানোর অপতৎপরতা কোনোভাবেই বরদাশত করার মতো নয়। অবিলম্বে বাংলাদেশে ইসকনের সকল কার্যμম নিষিদ্ধ করতে হবে।
ইসলামী যুব আন্দোলন, বরিশাল মহানগর সভাপতি মাওলানা আরিফুর রহমান-এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সেμেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা ক্সসয়দ নাছির আহমেদ কাওছার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেμেটারি মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেμেটারি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন নাইস, জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা সভাপতি আরমান হুসাইন রিয়াদ, মহানগর সভাপতি এস এম সাব্বির রহমান প্রমূখ।