গলাচিপা প্রতিনিধি ॥ গলাচিপায় খালে বাঁধ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে খোকন হাওলাদার (৩০) নামের এক জেলেকে পিটিয়ে আহত করেছে সাবেক ইউপি সদস্য মজিবর প্যাদা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম পক্ষিয়া গ্রামে। গুরুত্বর আহত খোকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানান, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পক্ষিয়া গ্রামের খোকন হাওলাদার ওয়াবদা ভেরি বাধেঁর বাইরে নিজের জমির মধ্যে জোয়ার ভাটা চলাচল কার খালে মাছ ধরার জন্য বাধঁ দিলে একই গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবর প্যাদা বাঁধা দেয়। বাঁধা দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায় মজিবর প্যাদা তার ভাই মোশারফ প্যাদাসহ ৩/৪জনে খোকনকে বেদরক মারধর করে। খোকনের ডাক চিৎকারে এলাকাবাসী খোকনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।