• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

গলাচিপায় শিক্ষা কল্যাণ ট্রাষ্টের আত্মপ্রকাশ

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ১৮:৪৯ অপরাহ্ণ
গলাচিপায় শিক্ষা কল্যাণ ট্রাষ্টের আত্মপ্রকাশ

গলাচিপা প্রতিনিধি ॥

সোমবার বিকালে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলামের উদ্দোগ্যে শিক্ষা কল্যান ট্রাষ্ট গঠন করা হয়েছে। এসময় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শিক্ষা কল্যাণ ট্রাষ্ট এর মাধ্যমে উপজেলার মেধাবী ও অসহায় ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে। জনতা ব্যাংক গলাচিপা উপজেলা শাখায় ২লক্ষ ৫হাজার টাকা জমাদানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গলাচিপা সরকারী কলেজে অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, অধ্যক্ষ মিজানুর রহমান, গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হালিম মিয়া, সমাজসেবক হাসিনা মালেক, গলাচিপা মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়, শাহীন মিয়া প্রমুখ।

এসময় শিক্ষক ও ব্যবসায়ীরা সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।