• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বাধীনতার ৪৮ বছর পর পাকিস্তানের নাম মুছল বাংলাদেশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৯, ২১:৪১ অপরাহ্ণ
স্বাধীনতার ৪৮ বছর পর পাকিস্তানের নাম মুছল বাংলাদেশ

বিডি ক্রাইম ডেস্ক ॥ স্বাধীনতার ৪৮ বছর পর দেশের সব সীমান্ত পিলার থেকে পাকিস্তানের নাম মুছেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের যেসব পিলার পাকিস্তান-পিএকে লেখা ছিল সেসব জায়গায় বাংলাদেশ/বিডি লেখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী পিলার থেকে এসব লেখা মুছে দেয়া হয়েছে।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান পৃথক রাষ্ট্র গঠিত হওয়ার পর প্রায় ৮ হাজার পিলারে এমন লেখা ছিল।

এসব পিলার ছিল সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তে।

বিজিবি তাদের নিজস্ব অর্থায়নে খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করেছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।