বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার ৫ নং গৌরাব্দি ইউনিয়নে বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় আওয়ামী লীগের উদ্যেগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সম্ভব নৌকা প্রার্থী ফিরোজ হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ নেতা জহির রায়হান, শিমুল, আবুল কাশেম, মো: মন্নান হাওলাদার, মো: আবুল কাজী, মো: সামছুল খাঁ, মো: রহমান, মো: কাঞ্চন জমাদ্দার, সামছুল হক সিকদার, মোহাম্মাদ আলী খোকন দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।