• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটিতে ভোলার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ২০:৪২ অপরাহ্ণ
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটিতে ভোলার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোলা জেলার দৌলতখান উপজেলার কৃতি সন্তান অগ্রণী ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি এ কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সিভিল স্টুডেন্ট রাইট মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা ও সাবেক নগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন ।

এব্যাপারে অগ্রণী ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমাকে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় নির্বাহি সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যাংক কর্মকর্তারা আমাকে যে দায়িত্ব দিয়েছে তাদের কল্যাণে সব সময় কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।